Skip to main content

Redmi Buds 4 Active কম বাজেটে শাওমির সেরা ENC TWS

আপনি যদি ব্রান্ডের ভালোমানের একটি TWS খুঁজে থাকেন এবং আপনার বাজেট যদি হয় ২ হাজার টাকার আশেপাশে, তাহলে Redmi Buds 4 Active-ই হতে পারে আপনার জন্য সেরা TWS। XIAOMI এর এই TWS টি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েজ। স্ট্রং কানেক্টিভিটি এবং লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ এর সাথে আরো কি কি ফিচারস থাকছে এই ইয়ার বাডস-এ, চলুন দেখে নেওয়া যাক…

প্রথমত Redmi Buds 4 Active এর ডিজাইন এপেল বাডস এর মতো। প্রিমিয়াম ডিজাইনের এই TWS টি ব্লাক এবং এয়ার হোয়াইট কালারে পাওয়া যাবে। TWS এর কেস টি কিছুটা ম্যাট ফিনিস এর। এটি বক্সি টাইপের, কিন্তু কর্নার গুলো রাউন্ডেড। TWS দুটি খুবই হালকা এবং কানের সাথে খুব ভালোভাবেই ফিট হয়ে যায়। ৩.৬ গ্রাম প্রতিটি বাডস এর ওজন। ১২ ন্যানোমিটার এর বেস প্রো ড্রাইভার রয়েছে প্রতিটি বাডস-এ। আপনি যদি Bass লাভার হয়ে থাকেন, তাহলে এই Buds 4 Active আপনাকে কখনোই হতাশ করবে না। সেই সাথে এর ৫.৩ ব্লুটুথ একটি স্ট্রং কানেক্টিভিটি তৈরি করবে। এতে রয়েছে গুগল এর দ্রুত পেয়ারিং ক্ষমতা।

Redmi Buds 4 Active কম বাজেটে শাওমির সেরা ENC TWS

440mAh এর একটি ব্যাটারি রয়েছে TWS টির কেস এ। এবং প্রতিটি বাডস এ 34mah ব্যাটারি আছে। TWS সহ কেস এর মোট ওজন ৪২ গ্রাম। যা কখনোই আপনার ভ্রমনে বাড়তি ওজনের ঝামেলা তৈরি করবে না। TWS এর কেস টি কে একবার চার্জ করলে টানা ৩০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সেই সাথে এটিতে রয়েছে ফাস্ট চারজিং এর সুবিধা, এবং টাইপ C পোর্ট। বাডস গুলি একবার ফুল চার্জ করলে একটানা ৫ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। ১০ মিনিটের চার্জ-এ একটানা ১১০ মিনিট গান শোনা যাবে। TWS কেস টি ফুল চার্জ হতে দেড় ঘন্টা সময় নেয়। TWS টি ENC সাপোর্টেড। অর্থাৎ এটিতে থাকা এনভায়রমেন্টাল নয়েজ ক্যানসেল সিস্টেম আপনার আশেপাশের নয়েজ থেকে আপনাকে দূরে রাখবে। বিশেষ করে ফোন কলিং এর সময় আপনি এই নয়েজ ক্যানসেলিং সুবিধা টি ভালোভাবে উপভোগ করতে পারবেন।

আরো পড়ুন:

এই বাজেটে TWS টি তে থাকছে আইপি রেটিং। IPX4 water-resistance থাকছে Redmi Buds 4 Active-এ। পানির ঝাপটা থেকে সুরক্ষিত থাকবে এটি। বাংলাদেশের মার্কেটে এই TWS টি ২১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে স্থানভেদে এটির দাম কিছুটা কম বেশি হতে পারে।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post Redmi Buds 4 Active কম বাজেটে শাওমির সেরা ENC TWS appeared first on BDPrice.com.bd.

Comments

Popular posts from this blog

Dropdown Navbar with Html and Css

Now we make a Dropdown Navbar in Website with Html and Css. First you create a html file which name is 'index.html' , then open your file with your editor and type this html code -

3D Flip Image Card With Html and Css

Last tutorial we made  a 3d button with Html and Css  3D Button with Html and Css (Part-2).   Now we create  3d  flip image card with Html and Css. First you create a html file which name is "index.html" , then open this file with your editor.

VIVO T3 Pro is Available Globally

VIVO T3 Pro নামে VIVO তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 27 August 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি 03 September 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে একনজরে vivo T3 Pro ফিচারগুলো জেনে নিই… এন্ড্রয়েড Android 14, up to 2 major Android upgrades, Funtouch 14 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM7550-AB Snapdragon 7 Gen 3 (4 nm) এর Octa-core (1×2.63 GHz Cortex-A715 & 3×2.4 GHz Cortex-A715 & 4×1.8 GHz Cortex-A510) সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 8GB/128GB & 8GB/256GB মোট 2 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। 163.7 x 75 x 7.5 or 8.0 mm পরিমাপের মোবাইলটির ওজন হবে 184 g or 190 g (6.49 oz) গ্রাম। 6.77 inches, 110.9 cm 2  ইঞ্চির বড় ডিসপ্লে...