Skip to main content

শীঘ্রই আসছে Walton NEXG N8 স্মার্টফোন Unisoc T616 প্রসেসর সহ

শীঘ্রই আসছে Walton NEXG N8 স্মার্টফোন Unisoc T616 প্রসেসর সহ

অক্টোবর মাসের ১২ তারিখ Walton তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে একটি প্রমো পোস্টার প্রকাশ করে। যেখানে তারা উল্লেখ করে “শক্তিশালী, স্টাইলিশ এবং ক্লাসি কিছু অভিজ্ঞতার জন্য প্রস্তুত হন” “Coming Soon #NEXG_Series”. তখন থেকে এখন পর্যন্ত আরও অনেকগুলো পোস্টার প্রকাশ করলেও স্মার্ট ফোনটির নাম ও অন্যান্য কোনো তথ্য প্রকাশ করেনি ওয়াল্টন। তবে গতকাল অর্থাৎ ২৫ শে অক্টোবর Walton NEXG N8 নামক স্মার্টফোনটির বেশকিছু স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে Geekbench-এ। হ্যা ঠিকই ভাবছেন স্মার্টফোনটির নাম Walton NEXG N8.

Geekbench-এ প্রকাশিত এই মোবাইল ফোনটিতে রয়েছে ARM Unisoc 1.95GHz প্রসেসর। এটি ইউনিসক এর Tiger T616 অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ২টি 1.95GHz এর পারফরম্যান্স কোর এবং ৬টি 1.82GHz এর দক্ষতার কোর। NEXG সিরিজে এই প্রসেসরটি সহ এটিই হবে প্রথম স্মার্টফোন।

Walton NEXG N8 smartphone comes with Unisoc T616 processor, Walton NEXG N8 স্মার্টফোনটি আসছে Unisoc T616 প্রসেসর সহ

তথ্যমতে, NEXG N8 ফোনটিতে 6GB RAM থাকবে। তবে অনুমান করা যায় যে ফোনটিতে আরোকিছু RAM এর সংস্করণ থাকবে। এছাড়া ফোনটিতে বেশকিছু স্টোরেজ মেমরি এর সংস্করণ থাকতে পারে। ডিভাইসটিতে থাকবে অ্যান্ড্রয়েড ওএস অ্যান্ড্রয়েড 13। Geekbench 6 বেঞ্চমার্ক পরীক্ষায় NEXG N8 ফোনটির একক-কোর স্কোর 457 এবং মাল্টি-কোর স্কোর 1516 পয়েন্ট।

আরো পড়ুন:

পূর্বে প্রকাশিত Walton এর অফিশিয়াল ফেইসবুক পেইজের প্রমো পোস্টার অনুযায়ী ফোনটিতে থাকছে 50MP মেইন ক্যামেরা সহ মোট তিনটি ক্যামেরা। সামনে থাকছে একটি ৬.৮ ইঞ্চি সাইজের একটি পাঞ্চ হোল ডিসপ্লে। স্মার্টফোনটির ডিজাইন বেশ স্লিম ও স্টাইলিশ হবে বলে জানিয়েছে ওয়াল্টন।

Walton এর সর্বশেষ অফিশিয়াল প্রমো পোস্টার ও গিকবেঞ্চের তথ্যানুযায়ী এই স্পেসিফিকেশন গুলো সহ বাজারে আসতে পারে। তবে সঠিক তথ্য জানতে তাদের লঞ্চ ইভেন্টের জন্য অপেক্ষা করতে হবে।

Walton NEXG N8 সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post শীঘ্রই আসছে Walton NEXG N8 স্মার্টফোন Unisoc T616 প্রসেসর সহ appeared first on BDPrice.com.bd.

Comments

Popular posts from this blog

Dropdown Navbar with Html and Css

Now we make a Dropdown Navbar in Website with Html and Css. First you create a html file which name is 'index.html' , then open your file with your editor and type this html code -

3D Flip Image Card With Html and Css

Last tutorial we made  a 3d button with Html and Css  3D Button with Html and Css (Part-2).   Now we create  3d  flip image card with Html and Css. First you create a html file which name is "index.html" , then open this file with your editor.

VIVO T3 Pro is Available Globally

VIVO T3 Pro নামে VIVO তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 27 August 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি 03 September 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে একনজরে vivo T3 Pro ফিচারগুলো জেনে নিই… এন্ড্রয়েড Android 14, up to 2 major Android upgrades, Funtouch 14 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM7550-AB Snapdragon 7 Gen 3 (4 nm) এর Octa-core (1×2.63 GHz Cortex-A715 & 3×2.4 GHz Cortex-A715 & 4×1.8 GHz Cortex-A510) সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 8GB/128GB & 8GB/256GB মোট 2 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। 163.7 x 75 x 7.5 or 8.0 mm পরিমাপের মোবাইলটির ওজন হবে 184 g or 190 g (6.49 oz) গ্রাম। 6.77 inches, 110.9 cm 2  ইঞ্চির বড় ডিসপ্লে...