Skip to main content

Posts

Showing posts from January, 2020

মজা করার গল্প

ফেসবুক ব্রাউজ করছিলাম রাত প্রায় ২ টা বাজে।এমন সময় একজন মেসেজে নক করল... -এই আপনার একটা পিক দেন তো। (বার্তা প্রেরক) আমি প্রথমে বুঝার চেস্টা করলাম তাকে আমি চিনি কিনা আগে কখনো কথা হয়েছে কিনা।কিন্তু কিছু পেলাম না প্রথম নক করছে আমাকে। তো আমি তাকে উত্তরে বললাম, -কেন আপু? আবারও একই কথা, -আপনার পিক দেন। -পিক কেন আপু! কোন দরকার? -ওই তোরে পিক দিতে কইছি পিক দিবি। আর এত আপু আপু করছ কেন?আমি তোর কোন জন্মের আপু হই। এইবার রিপ্লাই দেইখাতো আমি পুরা ঠান্ডা। ফেসবুক চালানো শুরু করার পর থেইকা এখন পর্যন্ত কতজনে পিক চাইছে। কিন্তু সবাইতো কতো মিষ্টি করে কথা বলে চাইত। আর উনিতো রিতিমত হুমকি দিয়া চাইতেছে। আমি কি রিপ্লাই দিব ভাবতে ভাবতে আবার প্রশ্ন করল, -ঐ রিপ্লাই দেস না কেন? আমি তাড়াহুড়ো করে রিপ্লাই দিলাম, -আসলে আপু আমার মোবাইলেতো আমার কোন পিক নাই। এবার রাগী ইমোজি সহ মেসেজ করল, -আমারে তুই বাচ্চা পাইছোস। তোর মোবাইলে তোর পিক নাই।এখনই পিক দে। 😈 এবার আমি আরো ব্যাচকাই গেলাম।তার মেসেজের রিপ্লাই দেয়ার কোন সাহস পাইতেছি না।আবার আমি মেসেজের রিপ্লাই না দিয়াও পারি না।তারউপর মেয়ে আইডি, ফেক হল...