Skip to main content

Posts

Showing posts from October, 2023

Itel A70 অফিসিয়ালি লঞ্চ হয়েছে বিশ্বব্যাপী

বাজেট স্মার্টফোন Itel A70 বিশ্বব্যাপী লঞ্চ হয়েছে Itel সবসময় বাজেট রেঞ্জের মার্কেট টার্গেট করে স্মার্টফোন লঞ্চ করে থাকে। বরাবরের মতো দুর্দান্ত সব স্পেসিফিকেশন এর সাথে এবারও আইটেল লঞ্চ করল Itel A70 . ১৯ই অক্টোবর ২০২৩ তারিখে Itel A70 স্মার্টফোনটিকে গ্লোবাল মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে আইটেল। কি কি থাকছে ফোনটিতে… ৮.৬ মিমি এর স্লিম ও ফিউচারস্টিক নেক্সট-জেন ডিজাইনের সাথে বাজারে আসছে। মোবাইলটি মোট ৪টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল ব্রিলিয়ান্ট গোল্ড, স্টারলিশ ব্লাক, ফিল্ড গ্রিন ও আজুর ব্লু। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির 16M colors সাপোর্টেড একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ৭২০ x ১৬১২ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ২৬৭. ডিসপ্লে প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট সমর্থিত যার পিক ব্রাইটনেস হল ৫০০ নিটস। ফলে ইনডোর এ পাবেন স্মার্টফোনটি ব্যাবহারের এক অবর্ণনীয় অভিজ্ঞতা। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Spreadtrum এর Unisoc Tiger T603 প্রসেসর। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13। এছাড়া এটির...

শীঘ্রই আসছে Walton NEXG N8 স্মার্টফোন Unisoc T616 প্রসেসর সহ

শীঘ্রই আসছে Walton NEXG N8 স্মার্টফোন Unisoc T616 প্রসেসর সহ অক্টোবর মাসের ১২ তারিখ Walton তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে একটি প্রমো পোস্টার প্রকাশ করে। যেখানে তারা উল্লেখ করে “শক্তিশালী, স্টাইলিশ এবং ক্লাসি কিছু অভিজ্ঞতার জন্য প্রস্তুত হন” “Coming Soon #NEXG_Series”. তখন থেকে এখন পর্যন্ত আরও অনেকগুলো পোস্টার প্রকাশ করলেও স্মার্ট ফোনটির নাম ও অন্যান্য কোনো তথ্য প্রকাশ করেনি ওয়াল্টন। তবে গতকাল অর্থাৎ ২৫ শে অক্টোবর Walton NEXG N8 নামক স্মার্টফোনটির বেশকিছু স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে Geekbench-এ। হ্যা ঠিকই ভাবছেন স্মার্টফোনটির নাম Walton NEXG N8. Geekbench-এ প্রকাশিত এই মোবাইল ফোনটিতে রয়েছে ARM Unisoc 1.95GHz প্রসেসর। এটি ইউনিসক এর Tiger T616 অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ২টি 1.95GHz এর পারফরম্যান্স কোর এবং ৬টি 1.82GHz এর দক্ষতার কোর। NEXG সিরিজে এই প্রসেসরটি সহ এটিই হবে প্রথম স্মার্টফোন। তথ্যমতে, NEXG N8 ফোনটিতে 6GB RAM থাকবে। তবে অনুমান করা যায় যে ফোনটিতে আরোকিছু RAM এর সংস্করণ থাকবে। এছাড়া ফোনটিতে বেশকিছু স্টোরেজ মেমরি এর সংস্করণ থাকতে পারে। ডিভাইসটিতে থাকবে অ্যান্ড্রয়েড ওএস ...

Oppo A38 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

বাজেট সেরা স্মার্টফোন Oppo A38 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটের সবচেয়ে চাহিদার ও বিক্রি হওয়া রেঞ্জ হল ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যকার স্মার্টফোন। আপনি যদি এই মুহূর্তে এই রেঞ্জের মধ্যে এমন একটি স্মার্টফোন খোঁজেন যার মধ্যে থাকবে হাই রিফ্রেশ রেট, ভালো ক্যামেরা, গেমিং প্রসেসর, অনেক স্টোরেজ, বিশাল ব্যাটারি ও ফাস্ট চার্জিং এর সাথে যদি হয় ওয়াটারপ্রুপ। তাহলে আপনার জন্য একটি সেরা স্মার্টফোন নিয়ে এসেছে অপ্প। ১৮ই অক্টোবর ২০২৩ তারিখে Oppo A38 স্মার্টফোনটিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫,৯৯০ টাকা। এই দামে স্মার্টফোনটি যেসব গ্রাহকদের অফার করতেছে তাতে এককথায় বলা চলে স্মার্টফোনটি এই রেঞ্জের মধ্যে দামে, মানে, গুনে সেরা একটি স্মার্টফোন হতে চলেছে। তবে চলুন দেখি কি কি থাকছে ফোনটিতে… স্পেসিফিকেশন (Oppo A38 Specifications): বডি ও ডিজাইন: উজ্জ্বল সোনালী উজ্জ্বল কালো ১৬৩.৭ মিমি লম্বা, ৭৫ মিমি চওড়া এবং ৮.২ মিমি পুরুত্বের এই মোবাইলটির ওজন মাত্র ১৯০ গ্রাম। ফোনটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ২টি রঙে দোকানগুলোতে...

ফাস হয়েছে Xiaomi 14 এর স্পেসিফিকেশন

লঞ্চ হওয়ার আগেই ফাস হয়েছে Xiaomi 14 এর স্পেসিফিকেশন আসছে ২৭ শে অক্টোবর লঞ্চ হতে চলেছে Xiaomi 14 সিরিজ এর শাওমি ১৪ , শাওমি ১৪ প্রো ও শাওমি ১৪ আলট্রা ফোনটি। কিন্তু লঞ্চ হওয়ার আগেই ফাস হয়ে গেলো Xiaomi 14 এর স্পেসিফিকেশন। শুধু স্পেসিফিকেশন নয় প্রকাশ পেয়েছে এর ভেরিয়েন্ট অনুযায়ী তার মূল্য। Xiaomi 14 স্মার্টফোনটি এই সিরিজের সব চেয়ে ছোট বা বেস ভেরিয়েন্ট। কিন্তু ফাস হওয়া তথ্যানুসারে বেস ভেরিয়েন্টে যদি এমন দুর্দান্ত সব ফিচার থাকে তাহলে এর প্রো ও আলট্রা ভেরিয়েন্ট গুলোর স্পেসিফিকেশন কি ধরনের হতে পারে অনুমান করেন। যাইহোক ফাস হওয়া তথ্য গুলো জেনে আসি… Xiaomi 14 Specifications: তথ্যানুযায়ী স্মার্টফোনটিতে থাকছে ৬.৪৪ ইঞ্চির একটি Huaxing C8 OLED ডিসপ্লে। ডিসপ্লেটি একটি 1.5k রেজুলেশন এর 120Hz রিফ্রেশ রেট সমর্থিত একটি প্যানেল। ডিসপ্লে প্যানেলটি HDR10+, 12-বিট, DCI-P3 কালার গামুট এবং ডলবি ভিসন (Dolby Vision) সমর্থিত যার পিক ব্রাইটনেস হল ২৮০০ নিটস। ফলে স্মার্টফোনটি ব্যাবহারের এক অবর্ণনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ লঞ্চ হবে। স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ কো...

২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে Honor 90 5G বাংলাদেশে

২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে Honor 90 5G বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হল। Honor এর স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি বিক্রয় হচ্ছে, কথাটা কিছুদিন আগে পর্যন্ত ভাবতেই অবাক লাগতো। তবে এবার, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হাত ধরে বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করলো Honor. ইতোমধ্যেই তারা বেশ কিছু ডিভাইস লঞ্চ করেছে বাজারে। এবার ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হল Honor 90 5G. ১৫ই অক্টোবর ২০২৩ তারিখে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনটি লঞ্চ করা হয়। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭ জেন-১ ৫জি প্রসেসর সহ ফোনটির ১২জিবি+৫১২জিবি ভেরিয়েন্টটির ৫৬,৯৯৯ টাকা মুল্য নির্ধারণ করেছে অনর। চলুন এবার ফোনটির অন্যান্য ফিচার গুলো দেখে আসি :- স্পেসিফিকেশন (Honor 90 Specification): বডি ও ডিজাইন: এমেরাল্ড গ্রিন ডায়মন্ড সিলভার মিডনাইট ব্ল্যাক পিকক ব্লু ১৬১.৯ মিমি লম্বা, ৭৪.১ মিমি চওড়া এবং ৭.৮ মিমি পুরুত্বের এই স্লিম মোবাইলটির ওজন মাত্র ১৮৩ গ্রাম। ফোনটা বেশ হালকা যেটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৪টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল মিড...

Vivo V29 এবং V29e আসছে বাংলাদেশে

বাংলাদেশে আসছে Vivo V29 এবং Vivo V29e বহুল প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে Vivo V29 এবং Vivo V29e স্মার্টফোন দুইটি। ২০২৩ সালের জুলাই মাসে V29 এবং আগস্ট মাসে V29e গ্লোবাল মার্কেটে প্রথম আসলেও বাংলাদেশে ফোন দুটি লঞ্চ হতে চলেছে অক্টোবর মাসের ২৩ তারিখ। আগামী ২৩ শে অক্টোবর সন্ধ্যা ০৭ টার সময় Vivo এর অফিসিয়াল পেজে লঞ্চ ইভেন্ট লাইভ এ অনুষ্ঠিত হবে। ইতঃপূর্বেই আমরা দেখেছি ভিভো এর V সিরিজের স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয় হয়ে থাকে। বরাবরের মতো এবারেও বিশ্ববাজারে V29 এবং V29e স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন তাহলে দেখে আসি কি কি থাকছে স্মার্টফোন দুইটিতে। স্পেসিফিকেশন (Specifications) : Vivo V29 ভিবো এর ফোন আর এটি স্লিম হবেনা এটা কি হয়? হ্যা; স্মার্টফোনটি ৭.৫ মিলিমিটার পুরুত্বের এবং এটির ওজন মাত্র ১৮৬ গ্রাম। ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির একটি HDR10+ সাপোর্টেড ১২০ হার্জ এর একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে। বেজেল ও চিন এরিয়া খুবই কম রাখা হয়েছে ডিভাইস টি তে। খুব সুন্দর ৪ টি কালার ভেরিয়েন্ট (স্পেস ব্ল্যাক, হিমালয়ান ব্লু, পার্পল ফেয়ারি ও ম্যাজেস্টিক রেড) এ ডিভা...

বাজেট রেঞ্জের ফোন Xiaomi Redmi A2+ এখন বাংলাদেশে

দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজেট রেঞ্জের ফোন Xiaomi Redmi A2+ এখন বাংলাদেশে ২০২৩ সালের ২৪ শে মার্চ সর্বপ্রথম Xiaomi Redmi A2+ গ্লোবাল স্মার্টফোন মার্কেটে আসে। একই সাথে এসেছিল Xiaomi Redmi A2 স্মার্টফোনটি। মার্চ মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হলেও বাংলাদেশের বাজারে দীর্ঘ ৭ মাস পর অফিসিয়ালি লঞ্চ হয়। শাওমি ব্রান্ডটি স্মার্টফোনটিকে “ভরসার Redmi এখন সবার” শ্লোগান এর সাথে লঞ্চ করেছে। এবার আমাদের দেখার বিষয় হলো আসলেই Redmi A2+ ফোনটি সবার ভরসার জায়াগা অর্জন করতে পারে কি না। চলুন দেখে আসি কি থাকছে স্মার্টফোনটিতে : আরো পড়ুন: বাজেট রেঞ্জের ফোন Xiaomi Redmi A2+ এখন বাংলাদেশে Xiaomi 14 এর অপারেটিং সিস্টেমে বড় পরিবর্তন, থাকবে MiOS বাংলাদেশের রাস্তায় চলবে 375 CC বাইক, নতুন প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেসিফিকেশন (Specifications): ১৬৪.৯ মিমি লম্বা, ৭৬.৮ মিমি চওড়া এবং ৯.১ মিমি পুরুত্বের মোবাইলটির ওজন ১৯২ গ্রাম। যেটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৩টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল হালকা সবুজ, হালকা নীল এবং কালো। স্মার্টফোনটিতে রয়েছে ৬....

Xiaomi 14 এর অপারেটিং সিস্টেমে বড় পরিবর্তন, থাকবে MiOS

Xiaomi 14 সিরিজ নিয়ে চলছে বিভিন্ন গুঞ্জন। সম্প্রতি পাওয়া ডিজিটাল চ্যাট স্টেশন এর তথ্যমতে Xiaomi এর অপারেটিং সিস্টেমে আসছে বড় ধরনের পরিবর্তন। এই টিপস্টার একটি টুইট এর মাধম্যে Xiaomi এর নতুন অপারেটিং সিস্টেমে MiOS সম্পর্কে জানায়। MiOS শাওমি এর ব্যবহৃত MIUI এর পরিবর্তে আসবে এমনই তথ্য ফাঁস করেছে DCS. সেই সাথে আরো জানা গিয়েছে যে Xiaomi 14 সিরিজ এর হাত ধরেই MiOS প্রথম বাজারে আসবে। MiOS একটি কানেক্টেড ইকোসিস্টেম-এ আসবে। Xiaomi এটিকে তাদের সকল স্মার্ট ডিভাইসের জন্য একটি অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। স্মার্টফোন থেকে শুরু করে শাওমির ট্যাবলেট, হোম এপ্লায়েন্স, গাড়ি এবং অপারেটিং সিস্টেম সমর্থনকারী সকল ডিভাইসে তারা এটি ব্যবহার করার মতো করেই তৈরী করছে। Xiaomi 14 সিরিজের স্মার্টফোন গুলিতে নতুন এই ওএস এর সাথে চিপসেট হিসেবে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 3। 14 সিরিজের ফোনগুলিকে আরো অধিক স্মার্ট দেখানোর লক্ষ্যে শাওমি তাদের এই নতুন সিরিজে ১ মিলিমিটার এর কম বেজেল রাখার চেস্টা চালিয়ে যাচ্ছে। এত কম বেজেলের সাথে ফোনের ডিসপ্লে হবে অধিক প্রিমিয়াম এবং সেই সাথে নতুন MiOS এর ইন্টারফেস, ব্যবহ...

বাংলাদেশের রাস্তায় চলবে 375 CC বাইক, নতুন প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বাইকারদের জন্য সুখবর!!! এবার বাংলাদেশের রাস্তায় চলবে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর বাইক। গতকাল (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ এক প্রজ্ঞাপন পরিপত্র প্রকাশ মারফত মোটর বাইক সি সি লিমিট বর্ধিত করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে এই প্রজ্ঞাপন জানাতে বলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বাংলাদেশে বাইকের জন্য সর্বোচ্চ সি সি লিমিট ৩৭৫ করা হবে। যেকোনো ব্রান্ডের বাইক এই সিসি লিমিটের আওতায় থাকলে তা বাংলাদেশে চালানো সম্ভব। তবে পরিপত্র তে আরো বলা হয় যে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইক গুলো অবশ্যই বাংলাদেশেই তৈরী করতে হবে। অর্থাৎ 375 CC পর্যন্ত বাইকগুলো বাংলাদেশের কারখানায় প্রস্তুত করতে হবে, তাহলেই তা বাংলাদেশের রোড পারমিট পাবে। এই সিসি লিমিট বাড়ানো নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, সড়ক পরিবহণ কর্তৃপক্ষ এবং BMAMA বিগত বছর ধরে কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। তবে এবার তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন এর দ্বারা চূড়ান্ত হলো। বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিকারী মোটরযান কোম্পানি রানার বিগত কয়েক বছর যাবৎ ৫০০ সি সি-র বাইক রপ্তানি করে আসছে। তবে এবার তারা নি...