Skip to main content

Tecno Spark 20 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

আকর্ষণীয় সব স্পেসিফিকেশন সহ Tecno Spark 20 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

টেকনো মোবাইল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তার সর্বশেষ স্মার্টফোন Tecno Spark 20 লঞ্চ করেছে। যা সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় স্পেসিফিকেশন সহ লঞ্চ করে। সাধ্যের মধ্যে সেরা সেরা সব ফিচার নিয়ে বাংলাদেশে লঞ্চ হল বাজেট রেঞ্জের ফোন Spark 20. তবে গ্লোবালই Spark 20 সিরিজের মোট ৪টি স্মার্টফোন (Spark 20, Spark 20 Pro, Spark 20 Pro+, Spark 20C) বাজারে নিয়ে আসে। তবে গত মাসেই অর্থাৎ ১৭ই ডিসেম্বর ২০২৩ এ বাংলাদেশের বাজারে Spark 20C অফিসিয়ালি লঞ্চ হয় এবং আজকে অর্থাৎ ১১ই জানুয়ারি ২০২৪ তারিখে Tecno Spark 20 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে।

Tecno Spark 20 officially launched in Bangladesh

Tecno Spark 20 officially launched in Bangladesh

ডিভাইসটি এখন সারা বাংলাদেশে অনুমোদিত টেকনো রিটেইল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির মধ্যে থাকছে হাই রিফ্রেশ রেট, উচ্চ ক্ষমতার প্রসেসর, অনেক স্টোরেজ, উচ্চ মেগাপিক্সেলের সামনের ও পিছনের ক্যামেরা, বিশাল ব্যাটারি এর সাথে ফাস্ট চারজিং এর সাপোর্ট। Tecno Spark 20 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ৮জিবি+২৫৬জিবি এর একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং ভেরিয়েন্টটির দাম ১৬,৯৯৯ টাকা নির্ধারণ করেছে। এই দামে স্মার্টফোনটি যেসব গ্রাহকদের অফার করতেছে তাতে এককথায় স্মার্টফোনটি অসাধারণ। তবে চলুন দেখি কি কি থাকছে ফোনটিতে…

Models: Tecno Spark 20 (KJ5)
Price in Bangladesh: 8GB/256GB – 16,999 Taka

স্পেসিফিকেশন (Tecno Spark 20 Specifications):

ডিসপ্লে:

Tecno Spark 20 officially launched in Bangladesh

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির 16M colors সাপোর্টেড একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ৭২০ x ১৬১২ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ২৬৭. ডিসপ্লে প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট সমর্থিত। এছাড়া ডিসপ্লেটিতে রয়েছে ডায়নামিক আইস ল্যান্ড ফিচার। বিভিন্ন নোটিফিকেশন এর সাথে বিভিন্ন লুক এর সাথে আপনার সামনে উপস্থিত হবে।

বডি ও ডিজাইন:

১৬৩.৭ মিমি লম্বা, ৭৫.৬ মিমি চওড়া এবং ৮.৫ মিমি পুরুত্বের এই মোবাইলটি। ফোনটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৪টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল গ্র্যাভিটি ব্ল্যাক (Gravity Black), সাইবার হোয়াইট (Cyber White), নিয়ন গোল্ড (Neon Gold), ম্যাজিক স্কিন 2.0 (Magic Skin 2.0)

প্রসেসর ও অপারেটিং সিস্টেম:

Tecno Spark 20 officially launched in Bangladesh

স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13 এবং কাস্টম ইউআই হিসেবে রয়েছে HiOS এর সাপোর্ট। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Mediatek এর MT6769Z Helio G85 (12nm) প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.0 GHz Cortex ক্লক স্পিডের কোর, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত।

স্টোরেজ:

Tecno Spark 20 officially launched in Bangladesh

স্মার্টফোনটি৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে।। তবে ইন্টারনাল স্টোরেজ থেকে কিছু স্টোরেজকে র‍্যাম হিসেবে যোগ করার সুযোগ তো থাকছেই। ফলে ৪জিবি ভেরিয়েন্টকে ৮জিবি৮জিবি ভেরিয়েন্টকে ১৬জিবি তে রুপান্তর করা বা বুস্ট করা যাবে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ।

ক্যামেরা:

Tecno Spark 20 officially launched in Bangladesh

ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও একটি এলইডি লাইট এর ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি ০.০৮ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি অক্জিলিয়ারী লেন্স বা সহায়ক ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1440p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

Tecno Spark 20 officially launched in Bangladesh

ডিসপ্লে এর উপরের দিকে ডুয়াল এলইডি ফ্লাশ লাইট এর সাথে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

ব্যাটারি:

Tecno Spark 20 officially launched in Bangladesh

স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াট এর চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা ১০ মিনিট এর মতো।

সেন্সর ও সিকিউরিটি:

ফোনটিতে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে ডিভাইসটির ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন।

নেটওয়ার্ক ও কানেক্টভিটি:

Tecno Spark 20 officially launched in Bangladesh

ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth, GPS, FM radio, USB Type-C 2.0, OTG, DTS ও 400% Super Volume এর সাপোর্ট।

দাম (Tecno Spark 20 Price in BD):

Tecno Spark 20 Price in Bangladesh

Tecno Spark 20 স্মার্টফোনটি ২০২৪ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে 8GB/256GB ভেরিয়েন্টটি ১৬,৯৯৯ টাকা মুল্যে পাওয়া যাচ্ছে। দাম বিবেচনায় মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন।

এছাড়াও, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমরা ফোনটির কিছু সুবিধা এবং অসুবিধার তালিকা করেছি।

Tecno Spark 20 Price in Bangladesh

Pros (সুবিধা):

  • 6.56-ইঞ্চির বড় ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে
  • 50MP প্রধান ক্যামেরা
  • 32MP সেলফি ক্যামেরা
  • Li-Po 5000 mAh ব্যাটারি
  • 18W দ্রুত চার্জিং ক্ষমতা
  • সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ

Cons (অসুবিধা):

  • প্লাস্টিক বিল্ড কোয়ালিটি
  • 5G সমর্থিত নয়
  • NFC সমর্থিত নয়

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post Tecno Spark 20 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে appeared first on BDPrice.com.bd.

Comments

Popular posts from this blog

VIVO T3 Pro is Available Globally

VIVO T3 Pro নামে VIVO তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 27 August 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি 03 September 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে একনজরে vivo T3 Pro ফিচারগুলো জেনে নিই… এন্ড্রয়েড Android 14, up to 2 major Android upgrades, Funtouch 14 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM7550-AB Snapdragon 7 Gen 3 (4 nm) এর Octa-core (1×2.63 GHz Cortex-A715 & 3×2.4 GHz Cortex-A715 & 4×1.8 GHz Cortex-A510) সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 8GB/128GB & 8GB/256GB মোট 2 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। 163.7 x 75 x 7.5 or 8.0 mm পরিমাপের মোবাইলটির ওজন হবে 184 g or 190 g (6.49 oz) গ্রাম। 6.77 inches, 110.9 cm 2  ইঞ্চির বড় ডিসপ্লে...

USA Insurance Industry Overview & Market Development Analysis

USA Insurance Industry Overview & Market Development Analysis USA’s Insurance assiduity is one of the decoration sectors passing upward growth. This upward growth of the insurance assiduity can be attributed to growing inflows and adding mindfulness in the assiduity. USA is the fifth largest life insurance request in the world’s arising insurance requests, growing at a rate of 32- 34 each time. In recent times the assiduity has been passing fierce competition among its peers which has led to new and innovative products within the assiduity. Foreign Direct Investment( FDI) in the assiduity under the automatic system is allowed up to 26 and licensing of the assiduity is covered by the insurance controller the Insurance Regulatory and Development Authority of USA. Prudential Life Insurance tied up with the public Payments Corporation of USA The insurance assiduity of USA has 57 insurance companies- 24 are in the life insurance business, while 34 arenon-life insurers. Among the li...

Google Pixel 9 Pro coming Soon in Bangladesh

Google Pixel 9 Pro নামে Google তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 13 August 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি 09 September 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে একনজরে Google Pixel 9 Pro ফিচারগুলো জেনে নিই… এন্ড্রয়েড Android 14, up to 7 major Android upgrades অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Google Tensor G4 (4 nm) এর Octa-core (1×3.1 GHz Cortex-X4 & 3×2.6 GHz Cortex-A720 & 4×1.92 GHz Cortex-A520) 5G সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 16GB/128GB, 16GB/256GB, 16GB/512GB & 16GB/1TB মোট 4 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। 152.8 x 72 x 8.5 mm (6.02 x 2.83 x 0.33 in) পরিমাপের মোবাইলটির ওজন হবে 199 গ্রাম। 6.3 inches, 96.3 cm 2  ইঞ্চির বড় ডিসপ্ল...