Xiaomi এর ফ্লাগশিপ ডিভাইস লাইন-আপে Xiaomi 13 সিরিজের লাইট ভার্সন Xiaomi 13 Lite গ্লোবালি এবছরের মার্চ মাসে লঞ্চ হলেও বাংলাদেশের বাজারে এটি অফিসিয়াল ভাবে পাওয়া যেতো না। Finally শাওমি বাংলাদেশ অক্টবর মাসে ডিভাইসটি বাংলাদেশে অফিসিয়ালি ঘোষণা করে। তবে আনঅফিসিয়াল ভাবে এই ফোনটি বাংলাদেশে অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে ডিভাইসটি Xiaomi প্রেমিদের কাছে এখন পুরাতন হয়ে গেছে। তবে গরীবের আইফোন খ্যাত এই স্মার্টফোনটি এখনো অনেকটাই জনপ্রীয় Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে। শাওমি বাংলাদেশ এই ফোনটির ৮জিবি+২৫৬জিবি ভ্যরিয়েন্ট এর দাম নির্ধারণ করেছে ৪৯,৯৯৯ টাকা মাত্র। বছরের শেষে এসে এই বাজেটে ডিভাইসটি কতো টা Value for money, এবং এই বাজাটে কি কি অফার করছে সে সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক! ডিজাইন ও ডিস্প্লে: গরিবের আইফোন খ্যাত Xiaomi 13 Lite এখন অফিসিয়ালি বাংলাদেশে এই স্মার্টফোনটি একটি মিড রেঞ্জ বাজেটের ডিভাইস। এর মূল আকর্ষণ হলো এটির ডিজাইন এবং লুক এ। কার্ভ ডিসপ্লেযুক্ত ফোনটির ডিসপ্লে তে ক্যাপস্যুল মডিউলের একটি ক্যামেরা হোল আছে। যেটি দেখতে একদমই iPhone 14 Pro Max এর মতো। এজন্যই এটি গর...
Techpoint is a free Technology Academy and Business resource site. Rakib Alom was founded in January 2016 by Rakib Alom.